Blog

  • জাল নোট রাখলে সাজা ৭ বছর জেল, আসছে নতুন আইন

    হাতে থাকা টাকার নোটটি আসল নাকি জাল—এ নিয়ে প্রতিদিনই বিপাকে পড়েন দোকানি, ব্যাংক কর্মকর্তা কিংবা সাধারণ মানুষ। অনেক সময় না জেনেই কেউ জাল নোটের লেনদেনে জড়িয়ে পড়েন। প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে জাল নোট তৈরির কৌশলও বদলে যাওয়ায় এবার পুরো অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর আইন আনছে সরকার। নিজের কাছে জাল নোট রাখলে শাস্তি হবে সর্বোচ্চ ৭ বছর।

    অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘জাল মুদ্রা প্রতিরোধ আইন, ২০২৬’-এর ৮ পৃষ্ঠার একটি খসড়া তৈরি করেছে। খসড়াটি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় মতামতের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে ওয়েবসাইটে দিয়ে খসড়ার ওপর উন্মুক্ত মতামত চেয়েছে এ বিভাগ।

  • আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জানালেন আইনমন্ত্রী

    আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এরপর এ বিষয়ে সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না, সে বিষয়ে আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক।

    জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!